![]() |
| প্রতীকী ছবি: AI Generated |
GTA লাভার হয়ে থাকলে এতদিনে নিশ্চয়ই জানেন, Rockstar এর সবচেয়ে বড় গেম GTA 6 আর মাত্র কয়েক সপ্তাহ পরেই রিলিজ পাবে। আজকে আমারা এই গেম সম্পর্কে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো।
গেমটা এখন পর্যন্ত আসলে কত বিক্রি হয়েছে, দাম কত, আর গেমটির কোন এডিশন কিনলে লাভ হবে বা কেনো কেনো কেনা উচিত?। আজকের আর্টিকেলে এইসব প্রশ্নের উত্তরই দেব, ভেরিফাইড তথ্য দিয়ে। শেষে একটা প্র্যাকটিক্যাল বায়িং গাইডও থাকছে।
GTA 6 কবে রিলিজ পাবে এবং কোথায় খেলা যাবে?
রকস্টার গেমস নিশ্চিত করেছে, GTA 6 রিলিজ পাচ্ছে ১৯ নভেম্বর, ২০২৬ তারিখে। প্রথম দিকে গেমটা শুধু PlayStation 5 আর Xbox Series X|S এ পাওয়া যাবে।
PC ভার্সনের ব্যাপারে রকস্টার এখনো কোনো তারিখ জানায়নি। আগের GTA গেমগুলোর ট্রেন্ড দেখলে বোঝা যায়, PC ভার্সন সাধারণত কনসোল রিলিজের এক-দুই বছর পর আসে। তাই যারা PC-তে খেলতে চান, তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
গেমের গল্পটা হলো Vice City আর তার আশেপাশের কাল্পনিক Leonida স্টেটকে ঘিরে, যেখানে মূল দুই চরিত্র Jason আর Lucia।
রকস্টার GTA 6 কে স্পষ্টভাবে একটা single-player experience হিসেবে উপস্থাপন করেছে। অনলাইন মাল্টিপ্লেয়ার মোড নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, যদিও ভবিষ্যতে GTA Online এর মতো কিছু একটা আসার সম্ভাবনা নিয়ে ব্যাপক জল্পনা আছে।
GTA 6 এখন পর্যন্ত কত কপি বিক্রি হয়েছে?
সত্যি কথা বলতে এই প্রশ্নের সহজ উত্তর হলো, গেম এখনো রিলিজ না হওয়ায় GTA 6 এর কোনো official completed sales figure প্রকাশিত হয়নি। কারণ গেমটাই এখনো রিলিজ হয়নি। তাহলে ইন্টারনেটে যে "কত মিলিয়ন বিক্রি হবে" টাইপ সংখ্যা দেখছেন, ওগুলো আসলে অ্যানালিস্টদের পূর্বাভাস, বাস্তব সেলস ডেটা না।
গেমের সম্পর্কে অ্যানালিস্টরা কী বলছে
ইনভেস্টমেন্ট ব্যাংক Piper Sandler-এর সেপ্টেম্বর ২০২৬-এর একটা নোট অনুযায়ী, লঞ্চের সময় GTA 6 প্রায় ৪৮ মিলিয়ন কপি বিক্রি করতে পারে বলে অনুমান করা হয়েছে। সংখ্যাটা তারা বের করেছে r/GTA6 সাবরেডিটের ট্রাফিক বিশ্লেষণ করে, যা আগস্টের মাঝামাঝি থেকে প্রায় চারগুণ বেড়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে।
তবে একই রিপোর্টে Piper Sandler নিজেদের আনুষ্ঠানিক হিসাব দিয়েছে প্রায় ৩০ মিলিয়ন কপির, আর বাজারের সামগ্রিক ধারণা হলো প্রায় ৪০ মিলিয়ন কপি। অর্থাৎ ৪৮ মিলিয়নের সংখ্যাটা সবচেয়ে আশাবাদী হিসাব, নিশ্চিত পরিসংখ্যান না।
আলাদাভাবে DFC Intelligence-এর পূর্বাভাস বলছে, রিলিজের প্রথম ১২ মাসে গেমটা প্রায় ৪০ মিলিয়ন কপি বিক্রি করতে পারে।
Take-Two, অর্থাৎ Rockstar-এর প্যারেন্ট কোম্পানি, তাদের আর্থিক বছরের গাইডেন্সে জানিয়েছে, GTA 6-কে প্রধান চালিকাশক্তি ধরে তারা প্রায় ৮ থেকে ৮.২ বিলিয়ন ডলার নেট বুকিংয়ের প্রত্যাশা করছে। এটাও কোম্পানির নিজস্ব প্রজেকশন, বাস্তবায়িত আয় না।
GTA 5 এর রেকর্ড, যা GTA 6 কে ছাড়াতে হবে
আন্দাজ করার একটা ভালো উপায় হলো আগের গেমের দিকে তাকানো। GTA 5 ২০১৩ সালে রিলিজের প্রথম দিনেই বিক্রি করেছিল রেকর্ড অনুযায়ী প্রায় ১১.২ মিলিয়ন কপি, আর মাত্র তিন দিনে আয় ছাড়িয়ে যায় ১ বিলিয়ন ডলার।
Take-Two এর আগস্ট ২০২৬-এর আর্নিংস কল অনুযায়ী, GTA 5 এখন পর্যন্ত সব মিলিয়ে ২৩০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি করে ফেলেছে, যা এটাকে ইতিহাসের অন্যতম সফল গেমে পরিণত করেছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকিং সোর্স অনুযায়ী, GTA 5 সহ পুরো GTA ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে বিক্রির সংখ্যা এখন ৪৭০ মিলিয়ন ইউনিটের বেশি।
GTA 6 এর দাম কত, আর কোন এডিশন কেনা উচিত?
রকস্টার অফিসিয়ালি দাম কনফার্ম করে দিয়েছে।Standard Edition- এর দাম ৭৯.৯৯ ডলার, আর Ultimate Edition- এর দাম ৯৯.৯৯ ডলার।
জুন ২০২৬-এর প্রি-অর্ডার ঘোষণায় রকস্টার জানিয়েছে, ২০ নভেম্বরের আগে প্রি-অর্ডার করলে সবাই পাবে Vintage Vice City Pack, আর ডিজিটাল প্রি-অর্ডারে থাকছে এক মাস ফ্রি GTA প্লাস সাবস্ক্রিপশন।
Ultimate Edition এ Standard-এর সব কিছুর সাথে এক্সক্লুসিভ গাড়ি, অস্ত্র, পোশাক আর কিছু বাড়তি কাস্টমাইজেশন অপশন যোগ হয়।
আমার মতামত, কোনটা কিনবেন
এখন একটু পার্সোনাল অপিনিয়ন দিচ্ছি। যদি আপনি মূলত স্টোরি মোড খেলার জন্য গেম কেনেন, Standard Edition ই যথেষ্ট। কারণ Jason আর Lucia-র ফুল সিঙ্গেল-প্লেয়ার স্টোরি সম্পূর্ণটাই Standard এ পাচ্ছেন, আর লঞ্চে যেহেতু আলাদা কোনো অনলাইন মোডই নেই, তাই এই মুহূর্তে দুই এডিশনের গেমপ্লে অভিজ্ঞতায় বড় কোনো পার্থক্য নেই।
Ultimate Edition কেনা তখনই বুদ্ধিমানের কাজ হবে, যদি আপনি প্রথম দিন থেকেই এক্সক্লুসিভ গাড়ি, অস্ত্র আর পোশাকগুলো নিজের গেমে চান। শুধু বাড়তি স্টাইল ও বোনাস আইটেমের জন্য অতিরিক্ত ২০ ডলার খরচ করাটা অনেকের কাছেই অপ্রয়োজনীয় মনে হতে পারে। ভালো খবর হলো, রকস্টার নিজেই বলেছে Standard কিনে পরে চাইলে Ultimate-এ আপগ্রেড করা যাবে।
কিভাবে GTA 6 প্রি-অর্ডার করবেন?
সবচেয়ে নিরাপদ উপায় হলো রকস্টারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করা। এখানে গিয়ে সরাসরি Pre-Order বাটনে ক্লিক করলে আপনাকে PlayStation Store, Microsoft Store বা Rockstar Games Store-এ নিয়ে যাওয়া হবে।
ফিজিক্যাল ভার্সন কিনলেও বক্সের ভেতর ডিস্ক না, একটা ডাউনলোড কোড থাকবে। ডিজিটাল আর ফিজিক্যাল, দুই ক্ষেত্রেই প্রিলোড শুরু হবে ১২ নভেম্বর থেকে, যাতে রিলিজ ডে-তে সাথে সাথে খেলা শুরু করতে পারেন।
বাংলাদেশ থেকে কেনার সময় একটা ব্যাপারে সাবধান থাকা জরুরি। গেমটা রিলিজের অনেক আগেই কিছু লোকাল দোকান GTA 6-এর সিডি পাওয়া যায় বলে দাবি করেছিল, যা নিয়ে আগে ভাইরাল খবরও হয়েছে। আসল গেম অফিসিয়াল রিলিজ ডেটের আগে কারো কাছে বিক্রির জন্য থাকার কথা না, তাই এমন দাবি দেখলে যাচাই না করে টাকা দেবেন না।
সংক্ষেপে বললে, GTA 6 এর আসল বিক্রির সংখ্যা জানা যাবে ১৯ নভেম্বরের পর, তার আগে যা কিছু শুনছেন সবই অনুমান। দাম আর এডিশনের ব্যাপারটা পুরোপুরি কনফার্মড, তাই প্ল্যান করে প্রি-অর্ডার করে ফেলতে পারেন।
প্রশ্নোত্তর (FAQ)
প্রশ্ন: GTA 6 কবে রিলিজ পাবে?
উত্তর: রকস্টার গেমস অনুযায়ী, GTA 6 রিলিজ পাবে ১৯ নভেম্বর, ২০২৬, PlayStation 5 আর Xbox Series X|S-এ। PC ভার্সনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
প্রশ্ন: GTA 6 এর দাম কত, Standard আর Ultimate Edition-এর পার্থক্য কী?
উত্তর: Standard Edition এর দাম ৭৯.৯৯ ডলার আর Ultimate Edition-এর দাম ৯৯.৯৯ ডলার। দুই এডিশনেই মূল GTA 6 গেম আর সম্পূর্ণ স্টোরি থাকে, Ultimate Edition শুধু বাড়তি এক্সক্লুসিভ গাড়ি, অস্ত্র, পোশাক আর কিছু বোনাস কনটেন্ট যোগ করে।
প্রশ্ন: GTA 6 এখন পর্যন্ত কত কপি বিক্রি হয়েছে?
উত্তর: গেমটা এখনো রিলিজ হয়নি, তাই এখন পর্যন্ত অফিসিয়াল কোনো বিক্রির সংখ্যা নেই। যেসব সংখ্যা দেখছেন, যেমন ৪৫ থেকে ৪৮ মিলিয়ন, সেগুলো অ্যানালিস্টদের পূর্বাভাস মাত্র।
প্রশ্ন: GTA 6 তৈরি করতে কত টাকা খরচ হয়েছে?
উত্তর: রকস্টার বা Take-Two কখনো অফিসিয়াল বাজেট প্রকাশ করেনি। Business Insider এর একটা বিশ্লেষণ, যা পরে IGN আর PC Gamer কভার করেছে, অনুযায়ী GTA 6 এর মূল ডেভেলপমেন্ট খরচ আনুমানিক ১ থেকে ১.৫ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। মার্কেটিং আর অনলাইন ইনফ্রাস্ট্রাকচার যোগ করলে কিছু বিশ্লেষক সংখ্যাটা আরও বেশি ধরেন। তবে এগুলো সবই অনুমান, রকস্টারের কনফার্ম করা হিসাব না। তুলনার করার জন্য বলা যায়, GTA 5 এর ডেভেলপমেন্ট ও মার্কেটিং খরচ মিলিয়ে রিপোর্ট করা হয়েছিল প্রায় ২৬৫ মিলিয়ন ডলার, অর্থাৎ GTA 6 এর খরচ তার চার থেকে ছয় গুণ বেশি হতে পারে।
সোর্স: Rockstar Games অফিসিয়াল ওয়েবসাইট (rockstargames.com/VI, প্রাইমারি), Business Wire-এ প্রকাশিত Rockstar Games ও Take-Two-র প্রেস রিলিজ (প্রাইমারি), Take-Two Interactive-এর SEC ফাইলিং, FY2026 প্রক্সি স্টেটমেন্ট (প্রাইমারি), Wccftech-এর রিপোর্ট, Piper Sandler-এর অ্যানালিস্ট নোট নিয়ে (সেকেন্ডারি), Forbes-এর রিপোর্ট, GTA 6 সেলস এস্টিমেট নিয়ে (সেকেন্ডারি), GameSpot ও Sportskeeda-র রিপোর্ট, GTA 6-এর অনলাইন মোড স্ট্যাটাস নিয়ে (সেকেন্ডারি)।
