শব্দের চেয়ে পাচঁগুণ দ্রুত গতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের

শব্দের চেয়ে পাচঁগুণ দ্রুত গতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের


যুক্তরাষ্ট্র এবার শব্দের চেয়েওে পাচঁগুণ দ্রুত গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এর আগে গত সপ্তাহে হাইপারসনিক এয়ার-ব্রিদিং উইপন কনসেপ্ট (এইচএডব্লিউসি) এর ফ্রি ফ্লাইট টেস্ট পরিচালনা করেছে দেশটি। ডিফেন্স অ্যাডভান্সড রিসার্স প্রজেক্ট এজেন্সি (ডারপা) সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ডয়েচে ভেলে। ২০১৩ সালের পর এই প্রথমবার হাইপারসনিক শ্রেণির অস্ত্রের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। এই ক্ষেপণাস্ত্রটি তৈরী করেছে রেথিওন টেকনোলজিস অ্যান্ড নরথপ গ্রুম্যান।

এই প্রসঙ্গে এইচএডব্লিউসি এর প্রোগ্রাম ম্যানেজার অ্যান্ড্র্রু নোয়েডলার বলেছেন, ‘সামরিক শক্তির সক্ষমতার দিক থেকে এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলো। মূলত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বায়ুমন্ডলের উপরিভাগ দিয়ে চলে। যুক্তরাষ্ট্রের এই নতুন ক্ষেপণাস্ত্র শব্দের থেকে পাঁচগুণ বেশি গতিতে চলে। এর গতিবেগ ঘন্টায় ৬২০০ কিলোমিটার

ডয়েচে ভেলে জানায়, পরীক্ষার সময় একটি যুদ্ধবিমানের উইং থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। নিক্ষেপের এক সেকেন্ডের মধ্যে একটি রকেট বুস্টারের মাধ্যমে ক্ষেপনাস্ত্রটির গতি বাড়িয়ে দেওয়া হয়। এর ফলে গতি পায় অস্ত্রটি। এর এক সেকেন্ড পরেই ক্ষেপণাস্ত্রটির ভিতরে লাগানো আরেকটি ইঞ্জিন চালু হয় যা এর গতিবেগ শব্দের চেয়ে পাঁচগুন বেশি বাড়িয়ে দেয়।

Tags

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!