রানী মুখার্জির নতুন বাড়ি ৭ কোটি টাকা

রানী মুখার্জির নতুন বাড়ি ৭ কোটি টাকা


একের পর এক বলিউড সেলিব্রিটি মুম্বাইয়ে বিলাসবহুল স্থাবর সম্পত্তি কিনছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউডের খ্যাতিমান অভিনেত্রী রানী মুখার্জি।থ্রিলার সিনেমা ‘নো ওয়ান কিল্ড জেসিকা’ তে একজন সাংবাদিক চরিত্রে এবং ‘হিঁচকি’ সিনেমায় টোরেট সিনড্রোম দ্বারা আক্রান্ত একগুঁয়ে শিক্ষিকা চরিত্রে অভিনয়ের চমক দেখিয়েছেন তিনি।

মেধা ও সৌন্দর্যে রানী হিন্দি সিনেমায় অনন্য এক অভিনেত্রী। বর্তমানে পর্দায় তাকে বেশি দেখা যায় না। স্বামী-সন্তান সামলে যেটুকু পারেন নিজেকে সিনেমার সঙ্গে জড়িত রাখেন।

এই অভিনেত্রী সম্প্রতি মুম্বাইয়ের খার এলাকায় বাড়ি কিনেছেন। বলিউড সেলিব্রিটিদের অন্যতম পছন্দের জায়গা এটি। রানী যেই বিল্ডিংয়ে থাকবেন তার নাম রুস্তমজি প্যারামাউন্ট। এই অ্যাপার্টমেন্ট তৈরী করেছেন বোমান রুস্তম রুস্তমজি। ঐ বিল্ডিংয়ে ২২ তলায় বাড়ি কিনেছেন রানি। তার ফ্ল্যাট এর আয়তন ১৪৮৫ বর্গফুট। এটি কিনতে রানিকে মূল্য দিতে হয়েছে ৭.১২ কোটি টাকা। অভিনেতা টাইগার শ্রফ, দিশা পাটানি, ক্রিকেটার হৃার্দিক এবং ক্রুণাল পান্ডিয়া তার প্রতিবেশি বলে জানা গেছে।

Popular posts from this blog

Top 9 best WordPress Hosting For Beginners 2024 (Pros & Cons)

How to use Devin AI Software Engineer